ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ পেলেন ১০ গবেষক

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ পেলেন ১০ গবেষক
ছবির ক্যাপশন: ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ পেলেন ১০ গবেষক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ ২০২০-২০২১ প্রদান করেছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ-এর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ মনোনয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. গোলাম রব্বানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শারমিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মিল্টন বিশ্বাস।

এছাড়া ফেলোশীপের তালিকায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো. সরওয়ার আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শেখ সাদী এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের ড. পরিতোষ চন্দ্র রায়।

উল্লেখ্য, ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ ২০২০-২০২১ এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারী কলেজের ৩৯ জন গবেষক আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সার-সংক্ষেপ এবং সুপারভাইজারের সুপারিশ বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশীপ ২০২০-২০২১ এর জন্য নির্বাচন করে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের এবং ইউজিসি’র রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক (চলতি দায়িত্ব), মো. ওমর ফারুখ সভায় উপস্থিত ছিলেন।

ad728
মন্তব্য করুন
ad600