ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ঢাকা কলেজের ৪, কবি নজরুলের ১ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার (তালিকা)

রিপোর্টার: The Daily Moon
ঢাকা কলেজের ৪, কবি নজরুলের ১ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার (তালিকা)
ছবির ক্যাপশন: ঢাকা কলেজের ৪, কবি নজরুলের ১ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার (তালিকা)

একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আরও ৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২৮ ফেব্রুয়ারি (রবিবার) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্তের পর সোমবার (১৫ মার্চ) স্থায়ী বহিষ্কার সাত কলেজ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর।

একই সভায় ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ও অবৈধপন্থা অবলম্বন করে ভর্তি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকেও স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া একই অভিযোগে আরও দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বহিস্কৃতদের তালিকা প্রকাশের পর থেকে তারা আর আমাদের ছাত্র নয়

ঢাবি প্রক্টর

স্থায়ী বহিষ্কার সাত কলেজের ৫ শিক্ষার্থী হলেন- ঢাকা কলেজের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম (পরীক্ষা-২০১৮, রােল নং: ৩১১২০৬), একই কলেজ এবং একই বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (পরীক্ষা-২০১৮, রােল নং: ৩২৩৬৭১), বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আরমান হােসেন (পরীক্ষা-২০১৮, রােল নং: ১০০১৩), একই বর্ষ এবং একই বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ তৌহিদুজ্জামান (পরীক্ষা-২০১৮, রােল নং: ১০০৭১)।

এছাড়া স্থায়ী বহিষ্কারের তালিকায় আছেন কবি নজরুল সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী মাে. মমিরুল পারভেজ (পরীক্ষা-২০১৮, রােল নং: ৬৫৫১৩)।

সাত কলেজের প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, একাডেমিক পরীক্ষায় নকল ও নকলের সহায়তার অভিযোগ প্রমাণিত হওয়ায় অধিভুক্ত সাত কলেজের ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের আরও সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, বহিষ্কৃতদের ব্যাপারে সংশ্লিষ্ট কলেজ এবং বিভাগে জানানো হয়েছে। তালিকা প্রকাশের পর থেকে তারা আর আমাদের ছাত্র নয়।

ad728
মন্তব্য করুন
ad300