ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

নারী উন্নয়নে অবদান রেখে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ববিতা

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
নারী উন্নয়নে অবদান রেখে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ববিতা
ছবির ক্যাপশন: নারী উন্নয়নে অবদান রেখে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ববিতা

নারী উন্নয়নে অব্যাহত অবদানের জন্য বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা আন্তর্জাতিক নারী দিবস-২০২১ সম্মাননায় ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাকে এ পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও ক্যামব্রিজ রোটারি ক্লাব।

ববিতা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। তাকে সম্মাননা তুলে দেন হারভার্ড স্কয়ার বিজনেস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ডেনিস জিলসন।

আজ মঙ্গলবার ডিসিআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সম্মাননা পাওয়ায় ববিতাকে অভিনন্দন জানিয়েছেন ডিসিআই এর নির্বাহী পরিচালক ড. এহসান হক, ডিসিআই প্রেসিডেন্ট ড. ব্রায়ান ডিব্রফ ও ডিসিআই এর শুভেচ্ছাদূত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন।

সম্মাননা পাওয়ার পর ববিতা বলেন, 'আন্তর্জাতিক নারী দিবসে এমন সম্মাননা পাওয়া গর্বের। এই সম্মাননা আমি বিশ্বের সব ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতির সব নারী ও শিশুদের উৎসর্গ করছি যারা শত বাধা সত্ত্বেও এগিয়ে চলেছেন।'

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা বিভিন্ন চরিত্রে অভিনয় করে তৃতীয় বিশ্বের নারীদের নিপীড়ন ও সামাজিক অবিচারের মুখোমুখি হওয়ার চিত্র তুলে ধরেছেন। সত্তরের দশকে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তিনি। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ নিয়ে উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' চলচ্চিত্রে অভিনয় করেন ববিতা। চলচ্চিত্রটি ১৯৭৩ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার পায়।

ববিতাকে শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে ডিসিআই গর্বিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ad728
মন্তব্য করুন
ad600