ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

পরিচালক অনন্য মামুন ও শাহীন মৃধার জামিন

রিপোর্টার: The Daily Moon
পরিচালক অনন্য মামুন ও শাহীন মৃধার জামিন
ছবির ক্যাপশন: পরিচালক অনন্য মামুন ও শাহীন মৃধার জামিন

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় কারাগারে ছিলেন তারা।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন। রমনা থানায় পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ওইদিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশকে নিয়ে ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে অশালীন সংলাপের অভিযোগে গত ২৪ ডিসেম্বর তাদের আটক করা হয়। এরপর ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ad728
মন্তব্য করুন
ad300