ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

সংসার ভাঙল মাহিয়া মাহির

রিপোর্টার: The Daily Moon
সংসার ভাঙল মাহিয়া মাহির
ছবির ক্যাপশন: সংসার ভাঙল মাহিয়া মাহির

বেশিরভাগ তারকার সংসার ভাঙার খবর শুরু হয় গুঞ্জন থেকে। পরে তার খোলস উন্মোচন হয়। চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘটনা তেমনই হলো। গণমাধ্যমে গুঞ্জন রটতে রটতে শেষ পর্যন্ত সত্য হলো বিচ্ছেদের খবরটাই। তা জানালেন নায়িকা নিজেই।

২৩ মে রাত ১টা ৩০ মিনিটে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন মাহি। তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করে লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’

ক্ষমা চেয়ে মাহি আরও লেখেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’

পোস্টে তার বিচ্ছেদের খবরটি প্রকাশ করলেও এর কারণ সম্পর্কে জানাননি মাহি। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার অনুরোধ এ নিয়ে কোনও নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়। পরস্পরের সম্মানবোধটা বাঁচিয়ে রাখতে চান এই নায়িকা।

উল্লেখ্য, সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির। অবশেষে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।

ad728
মন্তব্য করুন
ad300