ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

টুইটার-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

রিপোর্টার: The Daily Moon
টুইটার-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
ছবির ক্যাপশন: টুইটার-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে এসব মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক সংবাদ সম্মেলনে গত বুধবার এমনটি জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মামলা করেছেন প্রতিটি সংস্থার প্রধান–নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধেও।

ট্রাম্পের অভিযোগ, ওই সংস্থাগুলো মার্কিন বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ব্যক্তিস্বাধীনতাও খর্ব করেছে। মার্কিন আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

তিনি বলেন, এই মামলার মধ্য দিয়ে মার্কিন নাগরিক স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতা প্রশ্নে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করব।

এর আগে, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মূলত ওই তাণ্ডবে মদদ দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো। এরপর থেকে তার এসব সামাজিক মাধ্যমগুলো বন্ধ রয়েছে।

ad728
মন্তব্য করুন
ad300