ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

নিউজিল্যান্ডে জলবায়ু জরুরি অবস্থা জারি

রিপোর্টার: The Daily Moon
নিউজিল্যান্ডে জলবায়ু জরুরি অবস্থা জারি
ছবির ক্যাপশন: নিউজিল্যান্ডে জলবায়ু জরুরি অবস্থা জারি

নিউজিল্যান্ড পার্লামেন্টে ৭৬-৪৩ ভোটে পাস করেছে জলবায়ু জরুরি অবস্থা। বুধবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন আইনপ্রণেতাদের বলেছেন, এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বীকৃতি। আমরা যদি তাদের সঠিক পথে নিয়ে না যাই এবং পদক্ষেপ গ্রহণ না করি তাহলে এটি তাদের কাছে বোঝা হয়ে থাকবে।

পার্লামেন্টের প্রস্তাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে এ সময়ের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ২০২৫ সালের মধ্যে বেসরকারি খাতকে কার্বন নিরপেক্ষ করার অঙ্গীকারও করেছে দেশটির সরকার।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, জীবন, সম্পদ ও বেসামরিক প্রতিরক্ষা হুমকিতে থাকলে এমন ঘোষণা আমরা জারি করি। আমরা যদি জলবায়ু পরিবর্তন মোকাবিলা না করি তাহলে এমন জরুরি অবস্থা রোজ তৈরি হবে।

এখনো পর্যন্ত বিশ্বের ৩২ টি দেশ জলবায়ু জরুরি অবস্থা জারি করেছে। এর মধ্যে যুক্তরাজ্য, জাপান, কানাডা অন্যতম।

ad728
মন্তব্য করুন
ad300