ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

বিশেষ শর্তে হজ পালনের অনুমতি

রিপোর্টার: The Daily Moon
বিশেষ শর্তে হজ পালনের অনুমতি
ছবির ক্যাপশন: বিশেষ শর্তে হজ পালনের অনুমতি

করোনা মহামারির মধ্যে এ বছর ‘বিশেষ শর্ত’ ও বিধি অনুযায়ী অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

রোববার (৯ মে) দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর- আরব নিউজ’র।

বিবৃতিতে বলা হয়েছে, কী পদ্ধতিতে এবং কোন কোন শর্ত মেনে হজ পালন করা যাবে তা পরে জানানো হবে। সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে।

করোনা পরিস্থিতিতে গত বছরও সীমিত আকারে হজ পালন হয়। সেবার শুধু সৌদিতে বাস করা মানুষেরা হজ পালন করতে পেরেছিলেন।

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনের অন্যতম হজ। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসলিম হজ করতে সৌদি যান। এছাড়া সারা বছরই ওমরাহ পালন করতে নানা দেশ থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। হজ থেকে সৌদি আরব প্রতিবছর প্রায় ১ হাজার ২শ কোটি মার্কিন ডলার আয় করে।

আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়নি। গত বছর সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়।

ad728
মন্তব্য করুন
ad300