ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

বিশ্বে মুসলমানদের বেশি হত্যা করছে আমেরিকা : চীন

রিপোর্টার: The Daily Moon
বিশ্বে মুসলমানদের বেশি হত্যা করছে আমেরিকা : চীন
ছবির ক্যাপশন: বিশ্বে মুসলমানদের বেশি হত্যা করছে আমেরিকা : চীন

চীনের সিংকিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীন সরকারের হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ তুলে আমেরিকা মুসলিমদের প্রতি সহানুভূতিশীল যে বক্তব্য দিচ্ছে তার নিন্দা করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং মঙ্গলবার (১১ মে) সিরিজ টুইটার পোস্টে এই সমালোচনা করেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদেরকে হত্যা করছে আমেরিকা এবং তারা কথিত নির্যাতনের অভিযোগ তুলে উইঘুর মুসলমানদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, এটি কপটতা এবং এর নিন্দা করে বেইজিং।

হুয়া চুনইং বলেন, সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড রয়েছে আমেরিকার বিরুদ্ধে; তারাই এখন চীনের উইঘুর মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ এনে সহানুভূতি দেখাচ্ছে। চীনা মুখপাত্র বলেন, মিথ্যা প্রত্যক্ষদর্শীর সাজিয়ে অর্থের বিনিময়ে আমেরিকা কিছু লোকের বক্তব্য তুলে ধরেছে অথচ ১৪০ কোটি চীনা নাগরিক এ সমস্ত মিথ্যা প্রত্যক্ষদর্শীর ব্যাপারে যে কথা বলছে তা কানে তুলছে না ওয়াশিংটন। এমনকি সিংকিয়াং প্রদেশের সব জাতিগোষ্ঠীর আড়াই কোটি মানুষ যে কথা বলছে তাকেও গুরুত্ব দিচ্ছে না আমেরিকা।

চীনা মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, বিশ্বের যেকোন দেশের চেয়ে আমেরিকা মুসলমানদেরকে হত্যা করছে বেশি। কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে আমেরিকা ৮০টির বেশি দেশে সামরিক অভিযান চালিয়েছে এবং ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার মতো দেশে ৮ লাখের বেশি মুসলমান নিহত হয়েছে। এছাড়া, মার্কিন সামরিক আগ্রাসনের মুখে কোটি কোটি মানুষ শরণার্থী হয়েছে।

সিংকিয়াং প্রদেশের উইঘুর মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আমেরিকা ও পাশ্চাত্য যে সমস্ত বক্তব্য বিবৃতি দিয়েছে এবং তৎপরতা চালাচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন হুয়া চুনইং। তিনি বলেন, আমেরিকা মানবাধিকারের বিষয়টিকে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

সূত্র : পার্সটুডে

ad728
মন্তব্য করুন
ad300