ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১৮

রিপোর্টার: The Daily Moon
মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১৮
ছবির ক্যাপশন: মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১৮

মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে আজ রোববার গুলি চালিয়েছে পুলিশ। এতে কমপক্ষে ১৮ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর দেশব্যাপী চলমান বিক্ষোভে আজ ছিল সবচেয়ে রক্তাক্ত দিন।

এদিন পুলিশ দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় গুলি চালায়। তবে পুলিশের স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাস এবং গুলি বিক্ষুব্ধ জনতাকে ভাঙতে ব্যর্থ হয়। সেসময় সেনাদের পুলিশকে উৎসাহ দিতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা কয়েকজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়ে গেলে ফুটপাথে রক্তের দাগ পড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক রয়টার্সকে জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এ ছাড়াও, মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে পুলিশ স্টান গ্রেনেড ছুড়ে শিক্ষকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিলে সন্দেহজনক হার্ট অ্যাটাকে এক নারী মারা গেছেন। তার মেয়ে ও এক সহকর্মী রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে টানা বিক্ষোভ চলছে। এখন পর্যন্ত অং সান সু চিসহ নির্বাচিত সরকারের প্রতিনিধিদের আটক করে রেখেছে সামরিক জান্তা। আটককৃতদের বিষয়ে খুব কম তথ্যই জানা যাচ্ছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রথম ক্যাথলিক কার্ডিনাল চার্লস মং বো টুইটারে বলেছেন, ‘মিয়ানমারের অবস্থা যুদ্ধক্ষেত্রের মতো’। সংবাদমাধ্যমের ছবিতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন সহকর্মীরা।

ad728
মন্তব্য করুন
ad300