ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

শীতের আগেই খুলছে সিকিম

রিপোর্টার: The Daily Moon
শীতের আগেই খুলছে সিকিম
ছবির ক্যাপশন: শীতের আগেই খুলছে সিকিম

শীত মৌসুমের ঠিক আগে বাঙালি পর্যটকদের জন্য সুখবর এসেছে। পর্যটকদের জন্য জারি করা কভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নিচ্ছে ভারতের সিকিম সরকার। এতে করে আগের মতো দল বেঁধে সিকিম বেড়াতে যাওয়া যাবে।

করোনার কারণে লকডাউন শুরু হওয়ার পর থেকেই পর্যটন গাড়ির ওপরে নানা বিধিনিষেধ জারি করেছিল সিকিম সরকার। সংক্রমণ এড়াতে গাড়িতে সংখ্যায় কম যাত্রী নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল।যদিও সিকিমের প্রধান শিল্প পর্যটন। স্বভাবতই কভিড সংক্রমণের মাত্রা খানিকটা কমতেই ফের পর্যটন শিল্পকে আগের জায়গায় নিয়ে আসতে চাইছে সিকিম সরকার। সে কারণেই বিধিনিষেধে এমন শিথিলতা বলে মনে করা হচ্ছে।

সিকিম সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের মতোই যাত্রীরা গাড়িতে করে কভিড-পূর্ববর্তী ভাড়াতেই ঘুরে বেড়াতে পারবেন।

সিকিমের এই নতুন নির্দেশিকায় শুধু সিকিম নয়, বাংলার পর্যটন শিল্পও লাভবান হবে বলে মনে করা হচ্ছে। এ রাজ্যের পর্যটন দপ্তরের এক কর্তা বলেন, সিকিমে সবচেয়ে বেশি ঘুরতে যান বাঙালিরাই। কাজেই সেখানকার বিধি শিথিল হলে পর্যটকের সংখ্যা বাড়বে। সেটা হলে উপকৃত হবেন এ রাজ্যে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বহু সংস্থা।

করোনায় এ রাজ্যে যে সব শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে পর্যটন শিল্প অন্যতম। এই অবস্থায় বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন শিল্পেরও হাল ফিরবে, এমনই আশা এ রাজ্যের কতৃপক্ষদের।

ad728
মন্তব্য করুন
ad300