ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ

রিপোর্টার: The Daily Moon
জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ
ছবির ক্যাপশন: জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে। আর এতে সভাপতি নির্বাচিত হয়েছে মালদ্বীপ।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের হলে অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও কুয়েত, লাউস ও ফিলিপিন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে।

এক বছর মেয়াদের এই দায়িত্ব এ বছর সেপ্টেম্বর থেকে শুরু হবে। এর আগে, ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনেও বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

সাধারণ পরিষদের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক। বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী।

তিনি বলেন, উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে। বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ।

ad728
মন্তব্য করুন
ad300