ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বিকেলে

রিপোর্টার: The Daily Moon
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বিকেলে
ছবির ক্যাপশন: জাতীয় সংসদের বাজেট অধিবেশন বিকেলে

একাদশ জাতীয় সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশন আজ বুধবার (২ জুন) বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন। আর আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বাজেট উপস্থাপন করবেন।

এটি হবে যাচ্ছে করোনাকালে দ্বিতীয় বাজেট অধিবেশন। এ ছাড়া অর্থমন্ত্রীর দায়িত্বকালের তৃতীয়, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট। গত বছরের ১০ জুন মহামারির মধ্যে নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছিল। পরেরদিন ১১ জুন ২০২০-২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়।

বাজেট অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। করোনার কারণে এবারও বাজেট অধিবেশনের স্বল্প সময়ে হওয়ার কথা রয়েছে। আগামী ৩ জুলাই অধিবেশন শেষ হতে পারে। সংক্ষিপ্ত আলোচনার পর নিয়ম অনুযায়ী ৩০ জুনের মধ্যে বাজেট পাস করা হবে। এবার বাজেট হতে পারে ছয় লাখ কোটি টাকার বেশি। চলতি ২০২০-২১ অর্থ বছরের বাজেট ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার।

করোনার কারণে বাজেট অধিবেশনে সংসদ সদস্য, মন্ত্রী, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোভিড টেস্টের নেগেটিভ সনদ নিয়ে সংসদে প্রবেশ করতে হবে। ৭২ ঘণ্টা পর পুনরায় নেগেটিভ সনদ মিললেই সংসদ সদস্যরা অধিবেশনে যোগদান করতে পারবেন। ভ্যাকসিন নিলেও করোনা নেগেটিভ সনদ লাগবে। প্রতিদিন ১১০ থেকে ১২০ জন সংসদ সদস্য অধিবেশনে আমন্ত্রণ পাবেন বলে জানা গেছে।

ad728
মন্তব্য করুন
ad300