ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

দেশে অক্সিজেনের অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার: The Daily Moon
দেশে অক্সিজেনের অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: দেশে অক্সিজেনের অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা চিকিৎসায় অক্সিজেন ও ওষুধের কোনো অভাব হবে না। প্রতিদিন সারাদেশে ৬০ থেকে ৭০ টন অক্সিজেন লাগছে। আর আমাদের অক্সিজেন উৎপাদন ক্ষমতা ১৭৫ টন। তাছাড়া গ্যাসের মাধ্যমে আরও ৪০ টন অক্সিজেন তৈরি করা যাবে। আমাদের অক্সিজেন মজুত রয়েছে ৯০০ টন। করোনা নিয়ন্ত্রণে থাকলে আগামীতে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না।

শুত্রবার (০৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। যার ফলে এখন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে আসছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে আমরা আবারও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারব।

তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আমাদের অক্সিজেনের ঘাটতি হয়েছিল। এজন্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ২০ টন করে মেডিকেল অক্সিজেন আনা হয়েছিল। আমরা ইতোমধ্যে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে পেরেছি।

করোনার ভ্যাকসিনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনার ভ্যাকসিন আনার চেষ্টা করছি। দেশে এখন করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমাদের হাতে কিছু ভ্যাকসিন রয়েছে। ভ্যাকসিন পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীও আপ্রাণ চেষ্টা করছেন। তিনি আমাদের বলেছেন- দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি হয়েছে।

ad728
মন্তব্য করুন
ad300