ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

পরিস্থিতি স্বাভাবিক হলে সবগুলো শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি: চেয়ারম্যান

রিপোর্টার: The Daily Moon
পরিস্থিতি স্বাভাবিক হলে সবগুলো শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি: চেয়ারম্যান
ছবির ক্যাপশন: পরিস্থিতি স্বাভাবিক হলে সবগুলো শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি: চেয়ারম্যান

দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সবগুলো শূণ্য পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, মহামারির কারণে কারও সময় নষ্ট হচ্ছে না। আমরা হিসাব করে, যথাসময়ে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে সবাই আবেদন করতে পারে। পরীক্ষা না নিতে পারলেও যাদের আবেদনের যোগ্যতা আছে তারা এই সময়ে আবেদন করে রেখেছে।

এদিকে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেড় বছরের বেশি সময় নষ্ট হওয়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবিতে শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জনসমাবেশ করেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চাকরিপ্রার্থীরা। কর্মসূচিতে তারা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার দাবি জানান।

চাকরিপ্রার্থীদের উদ্দেশে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে যতগুলো পদ শূন্য ছিল, সবগুলোতে নিয়োগ দেওয়া হবে।’

তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি। নিয়োগ পাওয়ার পর গত আট মাসে আমি যতটা সম্ভব নিয়োগের সুপারিশ করেছি। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি নিয়েছি, ৪২তম স্পেশাল বিসিএসের ভাইভা চলছে। প্রতিদিন ২২০ জনের ভাইভা নেওয়া হচ্ছে। রিস্ক নিয়ে এসব কাজ করতে হচ্ছে। এনিয়ে নানা সমালোচনা হুমকি-ধমকিও আসছে।

ad728
মন্তব্য করুন
ad300