ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

বাংলাদেশে ফেসবুক নিয়ন্ত্রিত , জানাল ফেসবুক কর্তৃপক্ষই।

রিপোর্টার: The Daily Moon
বাংলাদেশে ফেসবুক নিয়ন্ত্রিত , জানাল ফেসবুক কর্তৃপক্ষই।
ছবির ক্যাপশন: বাংলাদেশে ফেসবুক নিয়ন্ত্রিত , জানাল ফেসবুক কর্তৃপক্ষই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে নিয়ন্ত্রিত রয়েছে, যা প্রকাশ করলো ফেসবুক কর্তৃপক্ষ নিজেই।

শনিবার (২৮ তারিখ) সন্ধ্যায় বাংলাদেশ জনসংযোগ প্রতিষ্ঠানকে দেওয়া এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে।

বিবৃতিতে আরও বলা হয়, ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।

গ্রাহকেরা শুক্রবার সন্ধ্যা থেকেই ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানাচ্ছিলেন। এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতারা গণমাধ্যমকে জানিয়েছেন ফেসবুক বন্ধের জন্য এখন আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরদের ওপর সরকারকে নির্ভর করতে হয় না। সরকারের হাতেই প্রযুক্তি রয়েছে।

মোবাইল অপারেটর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবাও সাময়িক বন্ধ করা হয়েছিল। তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যার কথা জানাচ্ছিলেন সব এলাকার গ্রাহকই। শনিবার রাতে ফেসবুক কর্তৃপক্ষের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেল।

ad728
মন্তব্য করুন
ad300