ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ফ্যানের সঙ্গে ঝুলছে কলেজছাত্রের লাশ

রিপোর্টার: The Daily Moon
ফ্যানের সঙ্গে ঝুলছে কলেজছাত্রের লাশ
ছবির ক্যাপশন: ফ্যানের সঙ্গে ঝুলছে কলেজছাত্রের লাশ

রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আসিফ হোসেন (১৮)। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ৩৮নং সিদ্ধেশ্বরীর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে ওর বাসার নিচ তলার রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।

আসিফের ফুপাতো ভাই শহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার পূর্ব সাকুচিয়া গ্রামে। আসিফের বাবার নাম হায়াত আলী। আসিফ শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। এক ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

তিনি জানান, রাতে খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন আসিফ। সকালে তার বাবা তাকে ডাকতে গেলে তিনি দরজা খোলেন না। কোনও সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ad728
মন্তব্য করুন
ad300