ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ফ্রিজের খাবার নষ্ট বুঝবেন যেভাবে

রিপোর্টার: The Daily Moon
ফ্রিজের খাবার নষ্ট বুঝবেন যেভাবে
ছবির ক্যাপশন: ফ্রিজের খাবার নষ্ট বুঝবেন যেভাবে

সাধারণত ফ্রিজ ব্যবহার করা হয় খাবারের গুণগত মান ঠিক রেখে খাবারকে দীর্ঘ দিন ভালো রাখার জন্য। ক্ষতিকর ব্যাকটেরিয়া রেফ্রিজারেশন তাপমাত্রায় বেড়ে উঠতে পারে না। এরপরেও অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে গেছে। তাই ফ্রিজে খাবার রাখার ক্ষেত্রে কিছুটা যত্নশীল হওয়া জরুরি। কারণ, খাবার নষ্ট হয়ে গেলে সেটা খাওয়ার উপযোগী থাকে না।

ফ্রিজে রান্না করে রাখা মুরগির মাংস বা গরুর মাংস ঠিক আছে কি না, তা বুঝতে একটা ছোট্ট পরীক্ষা চালাতে পারেন। প্রথমে খাবারটি ফ্রিজে থেকে বের করে দেখুন। দেখতে যদি ঠিক মনে হয় তাহলে খাবারটির কোনো গন্ধ পাওয়া যাচ্ছে কি না, তা বোঝার চেষ্টা করতে পারেন। সবকিছু ভালো মনে হলে, খাবার থেকে একটু তুলে মুখে দিয়ে স্বাদ বোঝার চেষ্টা করুন। খাবারটি যদি ভালো থাকে তাহলে মুখে দিলেই সেটা সহজে বুঝে যাবেন।

তবে গন্ধ না শুঁকে সরাসরি খাবারটি মুখে নিলে সেটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনার অভিজ্ঞতা কেমন হবে, সেটা নিশ্চই বর্ণনা করার দরকার পড়বে না।

ad728
মন্তব্য করুন
ad300