ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

মুফতি রাযীকে নিয়ে মামুনুলের স্ট্যাটাস, বললেন— আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়গ

রিপোর্টার: The Daily Moon
মুফতি রাযীকে নিয়ে মামুনুলের স্ট্যাটাস, বললেন— আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়গ
ছবির ক্যাপশন: মুফতি রাযীকে নিয়ে মামুনুলের স্ট্যাটাস, বললেন— আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়গ

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, মুফতী সাখাওয়াত হোসাইন রাযী, ইসলামী অঙ্গণে মেধা ও সাহসের সমন্বিত সম্ভানাময় নেতৃত্বের নাম।

গত বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজি গ্রেপ্তার হন। আজ ( ১৮ এপ্রিল) মামুনুল হক তার ফেজবুক ভেরিফাইড পেজ থেকে সাখাওয়াত হোসাইন রাযী
সম্পর্কে একটি পোস্ট করেন। এখানে তিনি সাখাওয়াত হোসাইন রাযী এর জীবন ঘনিষ্ঠ বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো।

‘মঞ্চ ও টেবিলে সমান দক্ষতার পরিচয় রেখে চলেছেন তিনি । হালের জনপ্রিয় ও প্রভাবক টকশোগুলোতে তার সাবলীল ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা প্রতিপক্ষকে লা-জবাব করে ছাড়ছে । জ্ঞান ও শিক্ষার সাধনায় তিনি নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন । সেই সাথে প্র্যাক্টিকাল রাজনীতির শিক্ষাটাও রপ্ত করেছেন যথেষ্ঠ যত্ন নিয়ে । রাজনৈতিক প্রজ্ঞায় ইতিমধ্যেই নিজেকে থিতু করে নিয়েছেন । মেধা দক্ষতা আর প্রজ্ঞার পাশাপাশি বুকে আছে তার সাহসের অমিত তেজ । শুধু টেবিল আর অন্দরমহলই নয়, মঞ্চেও শোনা যায় তার সাহসী উচ্চারণ । রাজপথকেও প্রকম্পিত করে তার দৃপ্ত কদমের পদভার ।

আমরা দীর্ঘ একটা পথ পাড়ি দিয়েছি হাতে হাত রেখে । তার “ রাহমাতুল্লিল আলামীন” ফাউণ্ডেশনের কনফারেন্স যেদিন পন্ড করে দেয়া হয়, প্রতিবাদে তিনি নেমে আসেন রাজপথে । ছুটে গিয়েছিলাম আমি তার পাশে দাঁড়াতে । আমার ওপর যখন হামলে পড়ল মিথ্যাশ্রয়ী মিডিয়াদল, তিনি রুখে দাড়ালেন বুক টান করে । সত্যকে তুলে ধরলেন যুক্তির ভাষায়।
আমার প্রিয় এই বন্ধু এখন বন্দি জালিমের জিন্দানখানায় । বন্দি আরো অনেকেই । আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়গ ।

আমাদের মঞ্জিল বহু দূর । আমরা সাহস হারাই না । আমরা জানি, সত্যের এ পথ কুসুমাস্তীর্ণ নয় । কাঁটায় ভরা এ পথ চলতে বুকে হিম্মত নিয়েই মাঠে নেমেছি । ওদের কুৎসিত কদর্যতার মোকাবিলায় আমরা ফোটাই সত্য-সুন্দরের সুবাসিত ফুল । কারাবরণ তো সংগ্রামের পথে সাফল্যের মাইলফলক । আমার কপালেও যদি জুটে যায় সে ভাগ্য, নিজেকে সৌভাগ্যবানই মনে করব । অপবাদের পর কারাভোগ নবী ইউসুফ আলাইহিসসালামের পূর্ণাঙ্গ সুন্নত । আমরা তো জেল-জুলুমই নয়, শাহাদাতের তামান্না নিয়ে সংগ্রামের পথ মাড়াই । জিন্দান খানার পথে সংগ্রামীদের সহাস্য বদন আমাদেরকে উজ্জীবিত করে, অনুপ্রেরণা যোগায় ত্যগ আর কুরবানীর ।

জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনি জানি
শহীদের খুনে হেসে উঠে যবে জিন্দেগানী’

ad728
মন্তব্য করুন
ad300