ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

সহজেই খুঁজে বের করুন হারানো ফোনের নাম্বার

রিপোর্টার: The Daily Moon
সহজেই খুঁজে বের করুন হারানো ফোনের নাম্বার
ছবির ক্যাপশন: সহজেই খুঁজে বের করুন হারানো ফোনের নাম্বার

হারিয়ে যাওয়া ফোনের সেভ করা নাম্বার খুঁজে পাওয়ার জন্য অনেকেই গুগল কনট্যাক্টস ব্যবহার করেন। কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ব্যাপারে কিছুই জানেন না। আবার অনেকেই অলসতার কারণে সেটি করতে চান না।

প্লে-স্টোরের সঙ্গে জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করুন

নতুন ফোন কেনার পর গুগল প্লে-স্টোরের ওপরে ডান দিকে ক্লিক করুন। ইতোমধ্যেই আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকলে সেটি লগ-ইন করতে হবে। সেটি না হলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ‘ক্রিয়েট অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করার ‘ফর মাইসেলফ’ এবং ‘টু ম্যানেজ মাই বিজনেস এই ২ অপশন আসবে।

আপনাকে সিলেক্ট করতে হবে ‘ফর মাইসেলফ’ অপশনটি। এরপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি ইচ্ছে করলে ফোন নাম্বারও অ্যাড করতে পারবেন। বিশেষজ্ঞরা বলেন, টু-ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য ফোন নাম্বার অ্যাড করা ভালো।

গুগল কনট্যাক্টসে নাম্বার সেভ করে রাখুন

এবার আপনার ফোনের সেভ করা নাম্বারগুলো গুগল কনট্যাক্টসে সেভ করে রাখুন। কীভাবে করবেন? প্রথমে ‘ফোন লগ’ এ যান। এবার ‘কনট্যাক্ট’ এ ট্যাপ করুন।

তারপর নতুন কোনো নাম্বার সেভ করার জন্য নিচের ‘প্লাস’ চিহ্নে ট্যাপ করুন। নাম্বার ও একটি নাম লিখুন। এবার ওপরে দেখুন ‘সেভ টু গুগল’ লেখা আছে। সেখানে ট্যাপ করলেই গুগল কনট্যাক্টসে নাম্বার সেভ হয়ে যাবে।

অন্যের ফোনে আপনার জিমেইল লগ-ইন করুন

ধরুন ইতোমধ্যেই আপনার সেভ করা নাম্বার গুগল কনট্যাক্টসে সেভ করা রয়েছে। কিন্তু ফোনটি হঠাৎ হারিয়ে গেছে। কীভাবে সেগুলো খুঁজে পাবেন? আত্মীয়-স্বজন কিংবা বন্ধুবান্ধবের ফোনটি নিয়ে গুগল ক্রোমে আপনার জিমেইল লগ-ইন করুন। এরপর সার্চ করুন ‘গুগল কনট্যাক্টস’। ব্যাস, পেয়ে যাবেন হারিয়ে যাওয়া ফোনের সেভ করা নাম্বারগুলো।

ad728
মন্তব্য করুন
ad300