ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ৬ ফিচার

রিপোর্টার: The Daily Moon
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ৬ ফিচার
ছবির ক্যাপশন: হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ৬ ফিচার

বছরটি শুরুই হয়েছিল হোয়াটসঅ্যাপ ঝড় দিয়ে। তথ্যের সুরক্ষা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। ছিল অভিযোগ। যার প্রেক্ষিতে বছরের বেশিরভাগ সময়েই ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ বিব্রত অবস্থায় ছিলো। এর মধ্যেই হোয়াটসঅ্যাপে বলছে, চলতি বছরের শেষ নাগাদ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ৬ টি ফিচার।

নতুন ফিচারে যা থাকছে-

ডিজঅ্যাপেয়ারিং ফিচার

ইতোমধ্যেই ডিজঅ্যাপেয়ারিং ফিচারটি চালু রয়েছে। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ বলেছে, তারা সব মেসেজ ক্ষণস্থায়ী করার পরিকল্পনা করছে এবং এতে দ্রুত আপডেট আনা হবে। ওয়াবইটালইনফোতে বলা হয়েছে, ডিজঅ্যাপেয়ারিং ফিচারের নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারী চাইলে অপর প্রান্তে পাঠানো মেসেজ সরিয়ে ফেলতে পারবেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ করা যাবে।

ভিউ অনস ফিচার

ভিউ অনস ফিচারের মাধ্যমে কোনো মেসেজ ডিসঅ্যাপেয়ার হয়ে যাওয়ার আগে একবারের জন্য দেখে নিতে পারবেন। ফলে ব্যবহারকারী কোনো মেসেজ সরিয়ে ফেলার আগে নিশ্চিত হতে পারবেন। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ফিচারটি শিগগিরই চালু করা হবে।

মাল্টি-ডিভাইস সাপোর্ট

মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। জানা গেছে, আগামী মাস থেকে এটি বিটা টেস্টিংয়ে চালু করা হবে। ওয়াবইটালইনফোতে বলা হয়, অনেক সময় ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রয়োজন দেখা যায়। কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সেটি ব্যবহার করতে পারেন না। ব্যবহারকারীর সুবিধার কথা বিবেচনা করে ‍ফিচারটি তৈরির পরিকল্পনা করা হয়েছে।

রিভিউ ভয়েস মেসেজ

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা রিভিউ ভয়েস মেসেজ ফিচার চালুর পরিকল্পনা করছে। এতে ব্যবহারকারীরা কাউকে মেসেজ পাঠানোর আগে একবার শুনে নিতে পারবেন। ফলে কোনো ভুলভ্রান্তি হলে ঠিক করে দেওয়ার সুযোগ পাওয়া যাবে।

ফ্রেশ কল ভেরিফিকেশন

সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা ফ্রেশ কল ভেরিফিকেশন নামে একটি ফিচার নিয়ে কাজ করছে। শিগগিরই এ ফিচারগুলো চালু করা হবে। হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশনে ওটিপি নাম্বারের বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হবে।

সার্চ ফর স্টিকার শর্টকাট

সার্চ ফর স্টিকার শর্টকার্ট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত সময়ের মধ্যে স্টিকার খুঁজে পাবেন। অর্থাৎ চ্যাট বক্সে ব্যবহারকারীরা কোনো শব্দের টাইপ করার সঙ্গে সঙ্গেই রিলেভেন্ট স্টিকার পাবেন। ওয়াবইটালইনফোতে বলা হয়েছে, এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো শব্দের প্রথম অক্ষর টাইপ করার সঙ্গে সঙ্গে রিলেভেন্ট স্টিকার পেয়ে যাবেন।

ad728
মন্তব্য করুন
ad300