ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

‘মাদানী’ উপাধি ভুয়া, আলোচিত শিশু বক্তাকে লিগ্যাল নোটিশ

রিপোর্টার: The Daily Moon
‘মাদানী’ উপাধি ভুয়া, আলোচিত শিশু বক্তাকে লিগ্যাল নোটিশ
ছবির ক্যাপশন: ‘মাদানী’ উপাধি ভুয়া, আলোচিত শিশু বক্তাকে লিগ্যাল নোটিশ

সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করেও নামের শেষে 'মাদানী' উপাধি ব্যবহার করায় আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফুল হাসান খাঁন এই নোটিশ পাঠান।

ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা হেফাজত নেতা রফিকুল ইসলাম মাদানীর পক্ষে এই লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী শরীফুল হাসান খাঁন। রফিকুল ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশের মদিনা শাখার আমির ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য।

আগামী ১৫ দিনের মধ্যে নিজের পরিচয়ের সঙ্গে ‘মাদানী’ উপাধি ব্যবহার করা বন্ধ করা না হলে ওই 'শিশু বক্তা'র আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

এতে বলা হয়, আপনি নোটিশ গ্রহিতা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা না করে অথবা মদিনা মনোয়ারায় বসবাস না করা সত্ত্বেও দীর্ঘদিন যাবত বেআইনিভাবে নিজের নামের সঙ্গে ‘মাদানী’ পদবী ব্যবহার করে আসছেন।

নোটিশে আরো বলা হয়, আমার মক্কেল মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার নামের সঙ্গে প্রায় ২৫ বছরের বেশি সময় ‘মাদানী’ পদবি ব্যবহার করে দেশে ও বিদেশে সর্বমহলে পরিচিতি লাভ করেছেন। কিন্তু আপনাকে আমার মক্কেল একাধিকবার মৌখিকভাবে এ অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা সত্ত্বেও আপনি অনুরোধ রক্ষা না করে আপনার অনৈতিক ও বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী ১৫ দিনের মধ্যে ‘মাদানী’ পদবি ব্যবহার করা থেকে বিরত না থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, তরুণ ওয়ায়েজ মাওলানা রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় শিশু বক্তা হিসেবে পরিচিত তিনি।

ad728
মন্তব্য করুন
ad300