ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

ভাস্কর্য সামলাতে প্রধানমন্ত্রীর সাহাবীরাই যথেষ্ট: খাদ্যমন্ত্রী

রিপোর্টার: The Daily Moon
ভাস্কর্য সামলাতে প্রধানমন্ত্রীর সাহাবীরাই যথেষ্ট: খাদ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: ভাস্কর্য সামলাতে প্রধানমন্ত্রীর সাহাবীরাই যথেষ্ট: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘মহানবী বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। মদীনা সনদে কোথাও সন্ত্রাসের কথা নেই। মহানবীর তরিকা বাদ দিয়ে মওদুদীবাদী তরিকা গ্রহণ করেছে, তারাই ভাস্কর্য বিরোধী’। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিবে বাংলাদেশে, এমন কারো জন্ম হয়নি। প্রতিটা গ্রামে ছাত্রলীগ-যুবলীগ যথেষ্ট। প্রধনমন্ত্রীকে লাগবে না, উনার মাথা ফাঁকা রাখি। উনি দেশের উন্নয়নে কাজ করুক। দল আমরা চালাবো। আমরা যারা তার সাহাবা, বঙ্গবন্ধুর ভাস্কর্য সামলাতে তারাই যথেষ্ট।

তিনি বলেন, বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে আছে। তার আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়েই বেঁচে আছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য যতো তৈরি হচ্ছে, আরেকদিকে পদ্মাসেতুর মতো উন্নয়ন, এজন্য স্বাধীনতা বিরোধীরা আতঙ্কিত। কেন বিষোদগার তাদের। এদের প্রতিহত করতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। মিশর, ইরান, আলজেরিয়া, পাকিস্তান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, তিউনিসিয়াসহ বহু দেশের মসজিদের সামনে ভাস্কর্য রয়েছে। সুতরাং বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেন একো গা জ্বলে।

ad728
মন্তব্য করুন
ad300