ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে: কাদের

রিপোর্টার: The Daily Moon
সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে: কাদের
ছবির ক্যাপশন: সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে: কাদের

চলমান সর্বাত্মক বিধিনিষেধের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৪ এপ্রিল) বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। তিনি তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিধিনিষেধ শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

গতকাল (২৩ এপ্রিল) সর্বাত্মক লকডাউন আর বাড়ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। চলমান লকডাউন শেষ হবে আগামী ২৮ এপ্রিল। তবে লকডাউন না থাকলেও শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই ধীরে ধীরে খুলে দেওয়া হবে গণপরিবহন ও সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য বিষয়াদি।

তিনি বলেন, মানুষ মাস্ক পড়বে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। আমরা যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে জীবন ও জীবিকা দুটোই চালাতে পারব। তাছাড়া আগামী কয়দিনে সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, বিধিনিষেধের মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে হবে। আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খোলার এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রতিমন্ত্রী আরো জানান, সামনে লকডাউন সেভাবে আর বাড়বে না। তবে জীবনযাত্রা কীভাবে চলবে সে বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে অফিস ও জনবল বা অন্যান্য বিষয়টি নিয়ে উল্লেখ করা থাকবে।

এর আগে, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের সর্বাত্মক লকডাউন আরোপ করা হয়। এ বিষয়ে ১৩টি নির্দেশনা দেয় সরকার। ৮ দিনের সেই লকডাউনের মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল। পরে তা আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হয়। এই লকডাউনের আগে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিশেষ বিধিনিষেধ জারি করে সরকার।

ad728
মন্তব্য করুন
ad300