ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক আচরণে মিলতে পারে ডিমেনশিয়ার আগাম সংকেত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর
ad728

অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা
ছবির ক্যাপশন: ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর লোগো © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা ইতোমধ্যেই শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) থেকে মাঠে গড়ানোর অপেক্ষায় দ্বিতীয় রাউন্ডের লড়াই। তবে এর আগে আলোচনায় প্রথম রাউন্ডের কয়েকটি ম্যাচের অপ্রত্যাশিত ফল, যা রীতিমতো চমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে। এর মধ্যে কেপ ভার্দের পারফরম্যান্সকে সবচেয়ে বড় বিস্ময় হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে নিজেদের অভিষেক ম্যাচেই শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেনের বিপক্ষে এক পয়েন্ট আদায় করে ইতিহাস গড়ে আফ্রিকার দেশটি। এটি বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম ম্যাচ এবং প্রথম অর্জিত পয়েন্টও।

চমকের তালিকায় ডিআর কঙ্গোর নামও থাকছে। পর্তুগালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বৈশ্বিক এই টুর্নামেন্টের অন্যতম অঘটনের জন্ম দেয়। ম্যাচে পর্তুগালকে বেশিরভাগ সময় সমানতালে টক্কর দিয়ে মূল্যবান এক পয়েন্টও তুলে নেয় আফ্রিকার দলটি।


অন্যদিকে গ্রুপ ‘জি’-তে ইরান ও নিউজিল্যান্ডের ২–২ গোলের ড্রও অনেককে অবাক করেছে। ম্যাচটির আগে ইরানকেই স্পষ্ট ফেভারিট হিসেবে ধরা হলেও দুর্দান্ত লড়াই করে সমতা আদায় করে নেয় নিউজিল্যান্ড।

সবমিলিয়ে প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে, এবারের বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কেপ ভার্দে, ডিআর কঙ্গো ও নিউজিল্যান্ডের মতো দলগুলো দেখিয়ে দিয়েছে, নামের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা।



ad728
মন্তব্য করুন
ad600