ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটি

রিপোর্টার: The Daily Moon
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটি
ছবির ক্যাপশন: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটি

পালেকেলেতে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় রেকর্ডের সুযোগ হারালেও তৃতীয় উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ঠিকই নিজেদের করে নিয়েছেন মুমিনুল-শান্ত। দেখে নিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটি-

৩৫৯, মুশফিক-সাকিব টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় জুটিটি গড়েছিলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে ৩৫৯ রান করেছিলেন তারা।

৩১২, ইমরুল-তামিম দ্বিতীয় সেরা জুটিটি এখনো ইমরুল কায়েস আর তামিম ইকবালের নামে লেখা। ২০১৫ সালের ২৮ এপ্রিল খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইনিংসের সূচনা করতে নেমে ৩১২ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন তারা। ওপরের ছবিতে শান্তর সঙ্গে তামিম।

২৬৭, আশরাফুল-মুশফিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জুটিতে জড়িয়ে আছে মোহাম্মদ আশরাফুলের নাম। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে যোগ করেছিলেন ২৬৭ রান। তারপরইি ভেঙেছিল তাদের পঞ্চম উইকেট জুটি।

২৬৬, মুমিনুল-মুশফিক আর মাত্র এক রান করলেই দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড স্পর্শ করতে পারতেন তারা। কিন্তু ২০১৮ সালের ১১ নভেম্বর জিম্বাবোয়ের বিপক্ষে ঢাকা টেস্টে তাদের চতুর্থ উইকেট জুটি ভেঙে যায় ২৬৬ রানে।

২৩৬, মুমিনুল-মুশফিক ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন মুমিনুল-মুশফিক।, তৃতীয় উইকেট জুটিতে ২৩৬ রান তুলেছিলেন তারা।

২৩৫, মাহমুদুল্রাহ-সৌম্য ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষের ওই ম্যাচটা মাহমুদুল্লাহ আর সৌম্যর নিশ্চয়ই বহুকাল মনে থাকবে। নিউজিল্যান্ডের বোলারদের হতাশায় ডুবিয়ে পঞ্চম উইকেট জুটিতে ২৩৫ রান তুলেছিলেন তারা। ওপরের ছবিতে মাহমুদুল্লাহ।

২৪২, নাজমুল শান্ত-মুমিনুল পালেকালেতে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে নাজমুল হোসেন শান্ত ১৬৬ রান করার পর কুমারাকে ফিরতি ক্যাচ না দিলে মুমিনুলের সঙ্গে তার তৃতীয় উইকেট জুটিটা কোথায় গিয়ে থামতো কে জানে। শান্ত আউট হওয়ার পর অধিনায়ক মুমিনুলও ফিরে যান ১২৭ রান করে।

২৩২, ইমরুল-শামসুর সাত বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ২৩২ রান এসেছিল ইমরুল কায়েস আর শামসুর রহামানের দ্বিতীয় উইকেট জুটি থেকে। ওপরের ছবিতে ইমরুল আর মুশফিক।

২২৪, ইমরুল-তামিম ২০১৪ সালে ওপেনার ইমরুল কায়েসের ব্যাটে যেন রানের বন্যা বইছিল। শুরুটা হয়েছিল জিম্বাবোয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। তামিম ইকবালকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ২২৪ রান করেছিলেন তিনি। ওপরের ছবিতে তামিম ইকবাল।

২২২, মুমিনুল-মুশফিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা দশ জুটির দশমটিতে রয়েছেন মুমিনুল-মুশফিক। গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবোয়ের বিপক্ষে ঢাকা টেস্টে চতুর্থ উইকেট জুটিতে ২২২ রান তুলেছিলেন তারা। [সূত্র: ডয়চে ভেলে]

ad728
মন্তব্য করুন
ad300