ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে জবি ছাত্র শহিদুল

রিপোর্টার: The Daily Moon
টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে জবি ছাত্র শহিদুল
ছবির ক্যাপশন: টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে জবি ছাত্র শহিদুল

ইশরাত জান্নাতুল, জবি প্রতিনিধি: আসন্ন শ্রীলঙ্কা সফরে জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহিদুল ইসলাম। শহিদুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী।

শ্রীলঙ্কা সফর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (৯ মার্চ) ২১ সদস্যের দল ঘোষণা করে। এতে নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নেয় শহিদুল।

জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগে বরিশাল বিভাগের হয়ে আত্মপ্রকাশ ঘটে তরুণ এই ক্রিকেটারের। একই বছরের ২১ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লীগে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে টুয়েন্টি ২০ (টি ২০) ক্রিকেটে অভিষেক হয় শহিদুলের।

২০১৮-২০১৯ সেশনে বাংলাদেশ ক্রিকেট লীগে মধ্যাঞ্চল ক্রিকেট দলের বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম পাঁচ উইকেট শিকার করার কৃতিত্ব অর্জন করেছিলেন ডানহাতি এই পেসার।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে বাবার মৃত্যুশোক সামলে শেষ ওভারে জেমকন খুলনার জয়ের নায়ক হয়েছিলেন শহিদুল ইসলাম।

এদিকে, শহিদুলের জাতীয় দলে ডাক পাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য শুভকামনা ও আনন্দ প্রকাশ করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, শহিদুলের জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও অনেক ভালো খবর। এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও অনেক গর্বের বিষয়। আমরা এজন্য আনন্দিত।

করোনা পরিস্থিতির কারণে ২১ সদস্যের পুরো টিম নিয়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। প্রাথমিক দলে যায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন-

মুমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

আগামী ১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের দুটি টেস্ট খেলা হবে একই ভেন্যুতে। তবে খেলা কোন ভেন্যুতে হবে, সেটি জানাননি তিনি।

ad728
মন্তব্য করুন
ad300