ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঘটনের বিশ্বকাপে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক কারা পেনাল্টি গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা ড্রোন-কাণ্ডের ঘটনায় মুখ খুললেন দক্ষিণ কোরিয়া কোচ চ্যাটবট থেকে ‘এজেন্ট’: বদলে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ সংসদে অটো পাসের সমালোচনা সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ad728

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

রিপোর্টার: The Daily Moon
দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার
ছবির ক্যাপশন: দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দারুণ পারফর্ম করে বায়ার্নের বিপক্ষে জয় তুলে নেয় পিএসজি। এ ম্যাচে পিএসজি তারকা নেইমারের পারফরমেন্সও ছিল দেখার মতো। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারানোর ম্যাচে জোড়া অ্যাসিস্ট করেছেন নেইমার।

তবে ম্যাচ শেষে একটি দুঃসংবাদও পেয়েছেন নেইমার। দলের জয়ের দিনে পেয়েছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলার নিষেধাজ্ঞার খবর। পিএসজির হয়ে পরের দুটি লিগ ম্যাচে নিষিদ্ধ হয়েছেন নেইমার।
গেল শনিবার লিগ ম্যাচে লিলের কাছে ০-১ গোলে হেরেছিল পিএসজি। সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নেইমার।

প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়ানোর কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। নিয়ম অনুযায়ী একই ম্যাচে দুই হলুদ কার্ড দেখার শাস্তি হলো এক ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু লিগ ওয়ান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, নেইমারকে দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। ফলে নেইমারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
এই নিষেধাজ্ঞার কারণে ১০ এপ্রিল স্ট্রাসবার্গের বিপক্ষে অ্যাওয়ে এবং ১৮ এপ্রিল সেইন্ট এতিয়েনের বিপক্ষে হোম ম্যাচ খেলতে পারবেন না নেইমার।

ad728
মন্তব্য করুন
ad300